আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল

 


দি নিউজ লায়নঃ 

মেষ

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। শ্রমিকনেতারা সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

বৃষ 

বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন, অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে।

মিথ

দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনও বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।


কর্কট 

কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

সিংহ

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনা আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

কন্যা 

দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার সহজ হতে পারে। শরীর ভালো থাকবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।


তুলা 

দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিত্ব ব্যক্তিগত কোনও ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরের যাত্রা হতে পারে।

বৃশ্চিক 

কর্মপরিবেশ অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। পরিমিত আহার করুন। প্রয়োজনে যথাযথ চিকিৎসা নিন।

ধনু 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনও উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের কারও কারও পদোন্নতি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।


মকর 

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। পেশাগত দিক ভালো যাবে। কোনও আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ

কোনও ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন, অন্যথায় সুনাম মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনও ঝুঁকি নেবেন না।

মীন 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্যলাভ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.